প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ ১১:৩৪ এএম , আপডেট: নভেম্বর ২১, ২০২২ ১১:৩৯ এএম

বিশ্বকাপের দ্বিতীয় দিনে ফুটবলের জন্মস্থান এবং একবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধি ইরান। গ্রুপ বি এর প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বিশ্ব আসরে উভয় দলের এটাই প্রথম সাক্ষাৎ।

বিশ্বকাপে এটা ইংল্যান্ডের ১৭তম আসর; ইরানের পঞ্চম। তবে এর আগে বিশ্বমঞ্চে কখনোই খেলেনি ইংল্যান্ড এবং ইরান। প্রতিযোগিতামূলক ফুটবলেও এটাই এশিয়ান দেশটার বিরুদ্ধে ইংলিশদের প্রথম ম্যাচ; কাতারের খলিফা স্টেডিয়ামে আজ দুই দল মুখোমুখি হবে।

ইরানের বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের অবস্থা খুব একটা সুবিধার না; শেষ ৬ প্রতিযোগিতামূলক ম্যাচে একটা ম্যাচও জিততে পারেননি হ্যারি কেইনরা; উল্টোদিকে শেষ ২০ ম্যাচে মাত্র ৩টা ম্যাচ হেরেছে একবারও বিশ্বকাপের গ্রুপপর্ব পার করতে না পারা ইরান।

যদিও বিশ্বকাপ বাছাইয়ে দুই দলই ছিল অসাধারণ। ইংল্যান্ড ১০ ম্যাচের ৮টিতেই জিতেছে; এশিয়ান বাছাইয়ে ১৮ ম্যাচে ইরানের জয় ১৪ ম্যাচে। ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে ইংলিশরা দিয়েছে ৩৯ গোল; খেয়েছে মোটে তিনটা। ১৮ ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটার হজম ৮ গোল; বিনিময়ে প্রতিপক্ষে জালে গোল দিয়েছে গুনে গুনে ৪৯টি।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...