প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২ ৪:১৯ পিএম

২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদিতে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কমপক্ষে ১২ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চলতি পথে সামনের চাকা বাস্ট (পাংচার) হয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাছের সাথে ধাক্কা লেগে বাসটির বামদিকের অর্ধেক জুড়ে পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ(বিএসএমএমসি) হাসপাতালে পাঠানোর পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের বাসটি ধুলদি রেলগেটের অদুরে এসে সামনের চাকা পাংচার হয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বিএসএমএমসি হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় আহত আরো দুজনের অবস্থা আশংকাজনক। তিনি জানান, হাসপাতালে আনার সময় একজনের এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...