
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ ও মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো জয় লাভ করেছেন শাহীন সুমন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনভর ভোটযুদ্ধ শেষে মধ্যরাতে জানা গেলো বিজয়ীদের নাম। তাদের নেতৃত্বেই আগামী দুই বছর পরিচালিত হবে চলচ্চিত্রের এই দাপুটে সংগঠন।
সভাপতি পদে কাজী হায়াৎ পেয়েছেন ১৪২ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। মহাসচিব (সাধারণ সম্পাদক) পদে ১৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন শাহীন সুমন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দি জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশনার জানান, আরও যারা নির্বাচনী হয়েছেন তারা হলেন সহ-সভাপতি ছটকু আহমেদ (১৪৫), উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা (১৫৩), কোষাধ্যক্ষ পদে সেলিম আজম (১১৩), সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল (১৯৭), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি (১৮৮), সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু (১৬৭), প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু (১৫১)।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইফতেখার জাহান (১৭৬), এস ডি রুবেল (১৭৮), পল্লী মালেক (২০০), বজলুর রাশেদ চৌধুরী (১৭১), মনতাজুর রহমান আকবর (১৬১), মোস্তাফিজুর রহমান মানিক (২০১), মারিয়া আফরিন তুষার (১৭০), শাহ্ আলম কিরণ (১৬৫), শাহাদাৎ হোসেন লিটন (১৫৬), সোহানুর রহমান সোহান (১৯৯)।
এর আগে এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় পরিচালক সমিতির ভোটগ্রহণ। এবার মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৩০২ জন। ৯টি ভোট বাতিল হয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৪১ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কমিশনার হিসেবে ছিলেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত