
ঘরে-বাইরে, সরকারি-বেসরকারি যে যেমন সংস্থাতেই কাজ করুন না কেন, মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় কম-বেশি সকলকেই। ফলে এর প্রভাব পড়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। খিটখিটে মেজাজ আর এর সঙ্গে বাড়তে থাকে অনিদ্রাজনিত সমস্যা। এ সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে ওষুধ নয়, ভরসা রাখুন দৈনন্দিন জীবনে স্বাভাবিক কিছু অভ্যাসের ওপর।
যে ৫ প্রাকৃতিক উপায়ে মানসিক চাপ কমাবেন
মানসিক চাপ খুবই একটা কমন সমস্যা। এটা ব্যক্তি জীবনে মোটামুটি প্রায় সবাই ফেস করে থাকে। তবে মানসিক চাপে থাকলে সঙ্গে সঙ্গে কোনো মেডিসিন না নিয়ে কিছু অভ্যাস পরিবর্তন ও চর্চার মাধ্যমে এ সমস্যা অনেকটাই কাটিয়ে উঠা যায়। অভ্যাসগুলোর মধ্য রয়েছে-
► শরীরচর্চা : নিয়মিত শরীরচর্চা করলে শরীরে ‘এন্ডরফিন’ হরমোনের মাত্রা স্বাভাবিক হয়। যা মন ভাল রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া, প্রতিদিন শরীরচর্চা করলে হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে।
► পর্যাপ্ত ঘুম : প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৯ ঘণ্টা না ঘুমালে মানসিক চাপ কমবে না। সারা দিনের কাজের পর শরীর এবং মনকে নতুন করে কর্মোপযোগী করে তুলতে ঘুমের প্রয়োজন আছে। তাই পর্যাপ্ত ঘুমাতে হবে।
► স্বাস্থ্যকর খাবারগ্রহণ : মানসিক স্বাস্থ্য ভালো রাখতে খাবারের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই প্রতিদিনের খাবারে টাটকা শাক-সবজি, ফল, দানাশস্য রাখার চেষ্টা করুন। ক্যাফিনজাতীয় খাবার, অতিরিক্ত চিনি আছে এমন খাবার গ্রহণ থেকে বিরত থাকাই ভালো।
► শরীরকে আর্দ্র রাখা : সারা দিনে কম করে হলেও ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। পানি কম খাওয়ার সঙ্গে অন্যান্য রোগের সরাসরি যোগসূত্র আছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ বেড়ে যাওয়ার অনেক কারণের মধ্যে এটিও একটি বড় কারণ।
► নিজের যত্ন নেওয়া : সারাক্ষণ কাজ এবং পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পান না এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এ অভ্যাসের ফলে আদতে নিজেরই ক্ষতি হচ্ছে। সকলের সব চাহিদা মেটানোর পরেও যদি একটু সময় বের করে নিজের পরিচর্যা করতে পারেন, মানসিক চাপ অনেকটাই কমবে।
- ১চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ২ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৫সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৬প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৮রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৯যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ১০আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত