
যারা নিয়মিত চোখের চশমা পরেন, তাদের জন্য চশমা যেমন প্রয়োজনীয়, তেমনি একটি সাধারণ সমস্যা হলো নাকের দুই পাশে কালো দাগ। দীর্ঘদিন একটানা চশমা ব্যবহারের ফলে ফ্রেম বা নোজ প্যাডের চাপ, ঘাম এবং ধুলাবালির কারণে এই দাগ তৈরি হয়। অনেক সময় এটি এতটাই দৃশ্যমান হয়ে ওঠে যে মুখের সৌন্দর্যও কমে যায়।
বিশেষজ্ঞদের মতে, এটি মূলত ত্বকের হাইপারপিগমেন্টেশন, যা চাপ ও ঘর্ষণের কারণে মেলানিন উৎপাদন বেড়ে যাওয়ার ফল। তবে নিয়মিত কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করলে এই দাগ ধীরে ধীরে হালকা করা সম্ভব।
আসুন জেনে নেওয়া ঘরোয়া কোন কোন উপাদান নাকের দু’পাশের কালো দাগ ওঠাতে সাহায্য করবে-
অ্যালোভেরা জেল ও ভিটামিন ই তেল
অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এতে থাকা অ্যালোসিন উপাদান মেলানিন নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন রাতে এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নাকের দাগের জায়গায় আলতোভাবে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যায়। সারারাত রেখে সকালে ধুয়ে ফেললে কয়েক দিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করে।
আলু ও শসার রস
আলু ও শসা উভয়ই প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। আলু কালচে দাগ হালকা করতে সাহায্য করে, আর শসা ত্বককে ঠান্ডা রাখে। একটি আলু ও শসা গ্রেট করে রস বের করে নিন এবং তুলার বাড দিয়ে নাকের দুই পাশে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। দিনে দুইবার ব্যবহার করলে দ্রুত পরিবর্তন দেখা যায়।
লেবুর রস ও মধুর মিশ্রণ
লেবুতে থাকা ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। তবে সরাসরি লেবু ব্যবহার করলে জ্বালাপোড়া হতে পারে। তাই আধা চামচ লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ব্যবহার করুন। মধু ত্বককে আর্দ্র রাখে এবং লেবুর ক্ষতিকর প্রভাব কমায়। ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেললেই উপকার পাওয়া যায়।
টমেটো ও টক দইয়ের প্যাক
টমেটোতে থাকা লাইকোপেন ত্বকের মরা কোষ দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায়। ১ চা চামচ টমেটোর পেস্টের সঙ্গে আধা চা চামচ টক দই মিশিয়ে নাকের দাগের জায়গায় লাগিয়ে ১০ মিনিট রাখুন। এটি প্রাকৃতিক স্ক্রাবের মতো কাজ করে এবং নিয়মিত ব্যবহারে দাগ হালকা হয়।
আমন্ড অয়েল (কাঠবাদামের তেল)
আমন্ড অয়েল ভিটামিন ই-তে সমৃদ্ধ, যা ত্বকের দাগ কমাতে অত্যন্ত কার্যকর। প্রতিদিন রাতে মুখ পরিষ্কার করার পর দুই ফোঁটা আমন্ড অয়েল নিয়ে নাকের দাগের জায়গায় ১ মিনিট ম্যাসাজ করুন। এটি ত্বক নরম রাখে এবং ঘর্ষণজনিত দাগ ধীরে ধীরে কমাতে সাহায্য করে।
দাগ এড়ানোর উপায়
দাগ দূর করার পাশাপাশি ভবিষ্যতে এটি যেন আবার না হয়, সে বিষয়েও যত্ন নেওয়া জরুরি। ভারী ফ্রেমের বদলে হালকা ফ্রেম ব্যবহার করলে নাকে চাপ কম পড়ে। চশমার নোজ প্যাড নিয়মিত পরিষ্কার রাখা উচিত, কারণ এতে ঘাম ও ময়লা জমে ত্বকে সমস্যা তৈরি হয়। চশমা পরার আগে নাকের দুই পাশে অ্যালোভেরা জেল বা হালকা ময়েশ্চারাইজার লাগালে ঘর্ষণ কমে এবং দাগ হওয়ার সম্ভাবনাও কমে যায়।
চশমার কারণে নাকের কালো দাগ একটি সাধারণ সমস্যা হলেও এটি স্থায়ী নয়। নিয়মিত ঘরোয়া যত্ন ও সঠিক অভ্যাসের মাধ্যমে সহজেই এই দাগ হালকা করা সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ফর আইস ও অন্যান্য
- ১নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ২মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫
- ৩ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
- ৪চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৫সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৬রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৯ জন গ্রেপ্তার
- ৭জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৮ভরিতে ২১৫৮ টাকা বাড়লো সোনার দাম
- ৯মতলবের অ্যামাচার বক্সার জিদান করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- ১০সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৩যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৪চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৫ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৬চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৭সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৮সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৯মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ১০কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন





পাঠকের মতামত