
আনন্দমুখর পরিবেশে চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে চীনা নববর্ষ বা চন্দ্র নববর্ষ উদযাপিত হয়েছে যা ইংরেজিতে স্প্রিং ফেস্টিভাল নামে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুল আয়োজনে অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৫০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেন।

চীনে বিশ্ববিদ্যালয়ে চন্দ্র নববর্ষ উদযাপন
নববর্ষ উদযাপন অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যশনাল স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম এবং সেপচুন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি চাইনিজ শিক্ষার্থী কাদিরিয়া মুসাজান।
দিনব্যাপী এই প্রোগ্রামটি দুটি ভিন্ন সেগমেন্টে অনুষ্ঠিত হয়। প্রথম অংশে ছিল আলোচন সভা এবং দ্বিতীয় অংশে চাইনিজ নববর্ষ উদযাপনের জন্য ডাম্পলিং তৈরি, ক্যালিগ্রাফি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আন্ত-সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ।
চীনে বিশ্ববিদ্যালয়ে চন্দ্র নববর্ষ উদযাপন
আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট লিউ শিয়াওলি। এ সময় উপস্থিত ছিলেন, ওভারসিজ এডুকেশন স্কুলের ডিন হুয়াং শিয়ানমিং, স্কুল অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের ডিন উ ঝাওইয়াং, ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ওয়ান ইনাসহ ভারসিজ এডুকেশন স্কুলের অন্যান্য শিক্ষকরা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাঝে নববর্ষের উপহার সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
- ১এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ২ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৩যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৪দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৫জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৭আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৮আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৯পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১০মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত