আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৬ ৫:৫৮ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিদের নাম জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ বলে জানা গেছে। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন এই ছয়জন প্রবাসী। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে তাদের মরদেহ।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আইনি বাধা কাটলেও রাজনৈতিক অনিশ্চয়তায় মারিন ল্য পেনের ২০২৭ নির্বাচন

মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজনীতির অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মারিন ল্য পেন ২০২৭ ...

প্যারিসের অদূরে লা কুরনভ পার্কে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের বর্ণাঢ্য শিক্ষা সফর অনুষ্ঠিত

ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: প্যারিসের অদূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত লা কুরনভ পার্কে গতকাল ...

বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধির ডিক্রি জারি, ফ্রান্সজুড়ে বাড়ছে ক্ষোভ

ফ্রান্স সরকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলো থেকে উচ্চশিক্ষা নিতে আসা বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ...

পেইড অ্যাওয়ার্ডে বদলে যাচ্ছে সম্মাননার সংস্কৃতি, প্রবাসে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি

একসময় প্রবাসে সম্মাননা, ক্রেস্ট, অ্যাওয়ার্ড কিংবা গুণীজন সংবর্ধনা ছিল সমাজে অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ...