
সমুদ্র উপকূলের জেলা বরগুনা। অসংখ্য খাল-বিল, নদ-নদী আর বন-বনানীর সৌন্দর্য্যে সাজানো এক জনপদ। কুয়াকাটা সৈকতের জন্য বিখ্যাত হলেও, এই জেলার ঐতিহাসিক নিদর্শনগুলোও মন কেড়েছে পর্যটকদের। এমনই একটি দর্শনীয় স্থান বিবিচিনি শাহী মসজিদ। যেখানে প্রতিদিনই ভিড় করছে পর্যটকরা।
বরগুনার বেতাগী উপজেলা সদর থেকে আঞ্চলিক মহাসড়ক ধরে ১০ কিলোমিটার পথ গেলেই বিবিচিনি গ্রাম। দিগন্ত জোড়া সবুজের বর্নিল আতিথেয়তায় উদ্ভাসিত ঐতিহাসিক এই মসজিদ।
প্রায় ৩০ ফুট টিলার উপর মসজিদটি নির্মাণ করা হয় সপ্তদশ শতাব্দীতে। এর দৈর্ঘ ৩৩ ফুট, প্রস্থ ৩৩ ফুট। দেয়ালগুলো ৬ ফুট চওড়া। দক্ষিণ এবং উত্তরে খিলানের সাহায্যে নির্মিত তিনটি দরজা। ইটগুলোর দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ ১০ ইঞ্চি এবং চওড়া ২ ইঞ্চি। তবে কালের বিবর্তনে জৌলুস ম্লান হয়েছে অনেকটা।
শিগিগরই মসজিদটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মসজিদের সভাপতি মো. সুহৃদ সালেহীন।
মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী, নানা ইতিহাস। তা জানতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তোলা হলে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আব্দুস সালাম সিদ্দিকী।
তিনি বলেন, এখানে যাওয়ার রাস্তাটি সংস্কার করা হলে পর্যটকের আনাগোনা আরও বাড়বে। মসজিদটিকে দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও জানিয়েছেন তিনি।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত