
কর্মব্যস্ত শহরে সবাই একটা সময় ক্লান্ত হয়ে যাই আমরা। সময় এবং সুযোগের অভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য প্রাকৃতিক পরিবেশে যাওয়া খুব কঠিন হয়ে উঠে। অনেকেই আবার দীর্ঘ ভ্রমণের ধকল মেনে বেড়াতে যেতেও আগ্রহী হন না।
তবে রাজধানীর কাছে পিঠে যদি একটু প্রকৃতির দেখা পাওয়া যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। আর জায়গাটা যদি হয় অনেকটা পাহাড়ি, তাহলে তো সোনায় সোহাগা।
টিলার সৌন্দর্য দেখার জন্য এমন একটি জায়গা ঢাকার অদূরে রূপগঞ্জ। রাজধানীর উপকণ্ঠে এমন সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। এ যেন এক মিনি রাঙামাটি। রূপগঞ্জের রূপ উপভোগ করতে হলে একবার আসতেই হবে এখানে।
রাজধানীর পূর্বাচল ঘেঁষা এলাকায় আছে প্রাকৃতিক পরিবেশ উঁচু-নিচু টিলার সমাহার। যেখানে কৃষকের আবাদ করা ফসল মনে করিয়ে দেবে জুম চাষিদের কথা। টিলা বেয়ে উপরে উঠে গেলে মন ভরে যাবে পাহাড় ভ্রমণের স্বাদে। টিলায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত সবুজের মনকাড়া সৌন্দর্য ভ্রমণপিপাসুদের আত্মহারা করবে।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছগাছালির ছায়া, মনমুগ্ধকর পরিবেশে চোখের পলক ফেলা হয়তো একটু কষ্টসাধ্যই হবে। প্রকৃতিতে একটু কান পাতলেই শোনা যাবে পাখির কিচিরমিচির।
রাজধানীর কোলঘেঁষা স্যাটেলাইট শহর পূর্বাচল তৈরিতে অনেক গাছ-পালা, খাল-বিল, টিলা বিলিন হলেও এখনও যা আছে তার সৌন্দর্য মুগ্ধ করবেই। মন চাইবে দ্বীপের অনুভুতি, বন-জঙ্গলের আবেশ আর ঝাউ বনের মিশেল স্বাদ পেতেও।
রাজধানীর যেকোন প্রান্ত থেকেই মোটর সাইকেল, অটোরিকশা, বাস কিংবা যেকোনো বাহনে সড়ক পথে যাওয়া যাবে রূপগঞ্জে। কুড়িল চৌরাস্তা থেকে সর্বোচ্চ আধা ঘণ্টায় মধ্যে পৌছানো যাবে। তবে দিনে দিনেই ফিরে আসতে হবে। কারণ এখানে রাত্রীযাপনের কোনো হোটেল-মোটেলের ব্যবস্থা নেই। তবে হোটেল-রেস্তোরাঁ আছে, ফলে খাবারের কোনো চিন্তা করতে হবে না।
- ১ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ২চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৩কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৬দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৭শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ৮দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ৯লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ১০আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৭গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত