
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভায় দলে দলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (১৮ জানুয়ারী) বিকেল পাঁচটায় নিজের ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
২৯ সেকেন্ডের ভিডিও বার্তায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি বলেন, “আসসালামু আলাইকুম চাঁপাইনবাবগঞ্জবাসী। আমি আপনাদের এলাকার মেয়ে মাহিয়া মাহি সরকার। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় আমি যাচ্ছি। আপনারাও দলে দলে যোগ দিন।”
জানা যায়, আগামী ০১ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, গোমস্তাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ এই জনসভার আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এই জনসভা হওয়ার কথা রয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
- ১দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ২দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
- ৩মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ৪বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ৫আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ৬সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১০শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত