প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৩ ৭:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভায় দলে দলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (১৮ জানুয়ারী) বিকেল পাঁচটায় নিজের ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

২৯ সেকেন্ডের ভিডিও বার্তায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি বলেন, “আসসালামু আলাইকুম চাঁপাইনবাবগঞ্জবাসী। আমি আপনাদের এলাকার মেয়ে মাহিয়া মাহি সরকার। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় আমি যাচ্ছি। আপনারাও দলে দলে যোগ দিন।”

জানা যায়, আগামী ০১ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, গোমস্তাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ এই জনসভার আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এই জনসভা হওয়ার কথা রয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতীতে জুম্মার ...