
লকডাউনের কারণে ২০২০ সাল থেকে মালদ্বীপের সঙ্গে চীনের সীমানা বন্ধ ছিল। তাই চীনা পর্যটকদের ভ্রমণ কমে যায় মালদ্বীপে।
প্রায় তিন বছর পর বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে চীন থেকে বেইজিং ক্যাপিটাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট মালদ্বীপে যায়। এই এয়ারলাইন্সটি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মালদ্বীপে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে।
এই এয়ারলাইন্স ছাড়াও চলতি মাসে অন্যান্য এয়ারলাইন্স মালদ্বীপে পুনরায় তাদের কার্যক্রম শুরু করবে। এগুলোর মধ্যে রয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং হংকং এয়ারলাইন্স।
মালদ্বীপের পর্যটনমন্ত্রী ড. আবদুল্লাহ মৌসুম স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় চীন থেকে লাখের বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণে আসবেন। গত বছর মালদ্বীপে যাওয়া চীনা পর্যটকের সংখ্যা ছিল ১২ হাজার।
মন্ত্রী মনে করেন, জনসাধারণের সহযোগিতায় এই সংখ্যা আরও বাড়তে পারে এবং এটি মালদ্বীপের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
গত ছয় বছর ধরে মালদ্বীপে পর্যটকদের দিক দিয়ে শীর্ষে চীন। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০১০ সাল থেকে ২০২০ সালে মহামারি পর্যন্ত মালদ্বীপের পর্যটন বাজারের শীর্ষ স্থানে ছিল চীন।
মালদ্বীপ সরকার এই বছর ১ দশমিক ৮ মিলিয়ন পর্যটকের আশা করছে, যা ২০১৯ সালে রেকর্ড ১ দশমিক ৭ মিলিয়নের চেয়ে বেশি।
- ১দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ২দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৩জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৪১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৫আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৬জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৭জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৯জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ১০জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত