প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৩ ৭:১৭ পিএম , আপডেট: জানুয়ারী ১৯, ২০২৩ ৭:১৮ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে মাটিবাহী ট্রাক্টর চাপায় ওহিদুল ইসলাম তাজভি (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে পারলেও পালিয়ে গিয়েছে চালক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সোনাপুর-চরজব্বর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকার চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম তাজভি ওই এলাকার ফোরকান উদ্দিনের ছেলে। সে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তার এক বন্ধু সহ দুটি বাইসাইকেল নিয়ে পায়ের হেঁটে হারিছ চৌধুরী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওহিদুল ইসলাম তাজভি। পায়ে হেঁটে তারা দুইজন চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি মাটি বাহী ট্রাক্টর তাজভি ও তার সাইকেলটিকে পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে সাইকেল সহ ছিটকে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে অচেতন হয়ে যায় তাজভি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজভিকে মৃত ঘোষনা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...