প্রকাশিত: জানুয়ারী ২৬, ২০২৩ ৪:৪৬ পিএম , আপডেট: জানুয়ারী ২৬, ২০২৩ ৬:০১ পিএম

চিনির দাম বাড়ানো না হলে বাজারে ভবিষ্যতে আর চিনি মিলবে না। সার্বিক দিক বিবেচনা করে চাহিদা এবং জোগান সমন্বয় করতে বাজারে চিনির দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় দেশে পর্যাপ্ত চিনির যোগান পাওয়া যাচ্ছে না। যতটুকু পাওয়া যাচ্ছে তাতে দাম বাড়ানো ছাড়া উপায় ছিলো না। সবদিক হিসাব করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন হঠাৎ করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় পণ্যটির পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। প্যাকেটজাত চিনি প্রতি কেজির দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা এবং খোলা চিনি প্রতি কেজির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করেছে। নতুন এই দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে এমসিসিআই’র সভায় মন্ত্রী বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করছে। পুরো বাংলাদেশ জুড়ে এ খাতের বিস্তৃতিতে আমাদের আরো নজর দেওয়া উচিত। ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো সহজে অর্থায়ন পাচ্ছে না। মহিলাদের অগ্রগতিতে বড় বাধা তাদের নিজস্ব সম্পত্তির অভাব। নিজেদের নামে সম্পত্তি না থাকায় তারা ঋণ পাচ্ছে না। এ ব্যাপারটাকে আরও সহজ করা উচিত।

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও ...

চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার (২১ আগস্ট) ...

ডপলার রিসার্চের জরিপ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ

দেশের দুই-তৃতীয়াংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট বলে এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। ...

বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ...