
বাজারে এখন প্রচুর ফুলকপি পাওয়া যায়। এই ফুলকপি আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি। তবে কখনো কী শাহী ফুলকপি রান্না খেয়েছেন? না খেয়ে থাকলে আজই রান্না করে খেয়ে দেখুন। এই পদ খেতে দারুণ সুস্বাদু। বিভিন্ন উৎসব-আয়োজনে পাতে রাখতে পারেন এই পদ। রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক শাহী ফুলকপি রান্নার রেসিপিটি-
উপকরণ: ফুলকপি একটি, আলু একটি, গাজর একটি, পেঁয়াজ কুচি তিনটি, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, নারকেল দুধ আধা কাপ, তেঁতুলের রস ১/৪ কাপ, কিশমিশ আধ মুঠো, কাজুবাদাম আধ মুঠো, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, সাদা তেল চার টেবিল চামচ, এলাচ একটি।
প্রণালী: তেল গরম করে এলাচ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি লাল করে ভেজে অর্ধেকটা তুলে রাখুন। রসুন ও আদা বাটা দিয়ে ভেজে জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। ফুলকপি, আলু ও গাজর টুকরো করে কেটে দিন। কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর নারকেল দুধ, লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর তেঁতুলের রস দিন। কাজু বাদাম, কিশমিশ দিন। প্রয়োজনে অল্প পানি দিন। এবার নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
- ১দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ২চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৩মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৪বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৫কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৬ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৭খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৮চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৯রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ১০ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫কমেছে সূচক ও লেনদেন
- ৬তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৭মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত