প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১ ২:০০ পিএম

স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার ঘরের মাঠে ২-০ গোলের ব্যবধানে হেরেছে লিওনেল মেসির বার্সেলোনা। আর তাতেই ফাইনালের পথে এক পা দিয়ে রাখল সেভিয়া। ঘরের মাঠে জুলেস কুন্দে এবং সাবেক বার্সা তারকা ইভান রাকিটিচের গোলে জয় পায় সেভিয়া।

বুধবার সেমিফাইনালের প্রথম লেগে রামোন সানচেজ পিচুয়ানে মুখোমুখি হয় দুই স্প্যানিশ জায়ান্ট। শেষ পর্যন্ত সেভিয়ার জমাট বাধা রক্ষণ শেষ পর্যন্ত ভাঙতে পারেনি মেসি-দেম্বেলে-গ্রিজম্যানরা।

ম্যাচের শুরুর দিকেই অবশ্য গোলের সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। গ্রিজম্যানের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ধরে ফেলেন মেসি। বল পেয়ে লক্ষ্যে শট নিলেও তা দারুণ দক্ষতায় রুখে দেন ইয়াসিন বোনো। এর কিছুক্ষণ পর সুযোগ আসে সেভিয়ার কাছেও। তবে কুন্দের নেওয়া শট বাইরে দিয়ে বেরিয়ে গেলে লিড নেওয়া হয়নি সেভিয়ার।

খেলার ২৫তম মিনিটের মাথায় কুন্দের গোলেই লিড নেয় সেভিয়া। বার্সার ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিকে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে পড়ে শট নেন কুন্দে, আর তাতেই লক্ষ্যভেদ। সেভিয়া এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। লিড বাড়তে পারতো প্রথমার্ধ শেষের আগেই। বার্সার দুর্বল রক্ষণ ভেঙে ডি বক্সে ঢুকে পড়ে জোরালো শট নেন এস্কুয়েদ্রো। তবে এবার দারুণ প্রচেষ্টায় তা রুখে দেন টার স্টেগান।

বিরতি থেকে ফিরে কয়েকটি দুর্দান্ত আক্রমণ করে বার্সেলোনা। তবে মেসির চেষ্টা রুখে দেন বোনো। বার্সেলোনা ম্যাচে ফিরার চেষ্টা করেও আর পারেনি, উল্টো ম্যাচের ৮৫ মিনিটের মাথায় সাবেক বার্সা তারকা ইভান রাকিটিচ প্রতি-আক্রমণ থেকে গোল করে ব্যবধান ২-০ করেন। মাঝমাঠের আগে থেকে অলিভার তরেসের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে এনে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো গোল করেন রাকিটিচ। যদিও সাবেক দলের বিপক্ষে গোল উদযাপন করেননি রাকিটিচ।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ মাঠে গড়াবে আগামী ৩ মার্চ। যেখানে সেভিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত করতে পারবে রোনাল্ড কোম্যানের দল।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...