
নড়াইলে লক্ষ্য মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নড়াইল শহরের কুরিরডোব মাঠে মোমবাতি জালিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে । একইসাথে ভাষা দিবসের ৭২তম বার্ষিকীতে ৭২টি ফানুস ওড়ানো
হয়। একুশ আলো উদ্যাপন পর্ষদের আয়োজনে সহ-সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর
রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম,নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, একুশের আলো উদ্যাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাট্যকার কচি খন্দকার, যুগ্ম
সাধারন সম্পাদক মলয় কুন্ডু, উদ্যাপন পর্ষদের যুগ্ম সাধারন সম্পাদক মলয় কুন্ডু
প্রমুখ।
নড়াইল শহরের কুরিগ্রামের বিশাল কুরিরডোব মাঠে ৬ টা ২০ মিনিটে লাখো মোমবাতি জ্বলে ওঠে। কুরিরডোব মাঠে এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা
বিষাদমাখা চিরচেনা সেই-‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে ১ঘন্টাব্যাপি গণসংগীত পরিবেশন করেন। এবার মাঠের মধ্যে বিশাল কৃত্রিম পুকুর তৈরি করে সেখানে মাটির প্রদীপ জালায়ে ভাসমান আলোকসজ্জ্বা করা হয়। বরাবরের মতো এবারও শহীদ মিনার, বাংলা বর্ণমালা ও বিভিন্ন ধরনের আল্পনা তুলে ধরা হয়। সন্ধ্যার পূর্বে মোমবাতি প্রজ্জলনে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া তিন শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবী মাঠ নিয়ন্ত্রনে কাজ করেন। নড়াইল, যশোর, খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজার মানুষ মনোরম এ দৃশ্য উপভোগ করেন।
জানা গেছে, ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারী থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৬ একরের বিশাল কুরিরডোব মাঠে সন্ধ্যায় ভাষা শহীদদের স্মরণে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণ ব্যতিক্রমি এ আয়োজনটি শুরু হয়। এ আয়োজন সফল করতে ১মাস পূর্ব থেকে বিপুল সংখ্যক সাংস্কৃতিক কর্মী, সেচ্ছাসেবক ও শ্রমিক কাজ শুরু করেন।
একুশের আলো উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক কচি খন্দকার বলেন, আমাদের আকাংখা এই মঙ্গল প্রদীপের আলো সমাজ থেকে কুসংস্কার, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ দূর করবে এবং পৃথিবীর সমস্ত মাতৃভাষা ও সংস্কৃতিকে আলোকিত করবে।
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ১০সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে





পাঠকের মতামত