
ক্লাব ফুটবলের ইতিহাসে গতরাতের আগে পর্যন্ত একমাত্র দল হিসেবে এক মৌসুমের সবগুলো শিরোপা জয়ের রেকর্ড ছিল কেবল বার্সেলোনার। তবে বৃহস্পতিবার রাতে টাইগ্রেসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নেওয়া বায়ার্ন নতুন করে লিখল ইতিহাস। বার্সেলোনার পর একমাত্র ক্লাব হিসেবে জিতল হেক্সা। অর্থাৎ এক মৌসুমের সম্ভাব্য ছয়টি শিরোপার সবগুলোই।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে ১-০ ব্যবধানে জেতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বায়ার্নের হয়ে একমাত্র জয়সূচক গোলটি আসে বেঞ্জামিন পাভার্ডের কাছ থেকে।
ইতিহাস গড়া এই জয়ের আগে ২০০৯ সালে পেপ গার্দিওলার বার্সেলোনা প্রথমবারের মতো এই রেকর্ড গড়েছিল। গেল ২০১৯/২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ জিতেছিল বায়ার্ন মিউনিখ। অপেক্ষা ছিল কেবল ফিফা ক্লাব বিশ্বকাপের, সূচি অনুযায়ী গত ডিসেম্বরেই ক্লাব বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা পিছিয়ে দেওয়া হয় ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।
টাইগ্রেসের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটের মাথায় গোল করে বায়ার্নকে লিড এনে দেন জশুয়া কিমিচ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। কিমিচের শটের সময় অফসাইড পজিশনে বলের লাইনে ছিলেন রবার্ট লেভান্ডোফস্কি। বল যদিও তিনি স্পর্শ করেননি।
দ্বিতীয়ার্ধেও বায়ার্নের একের পর এক প্রচেষ্টায় মিলছিল না সাফল্য। অবশেষে ৫৯তম মিনিটে এগিয়ে যায় তারা। কিমিচের ক্রসে লেভান্ডোফস্কির হেড পোস্ট ছেড়ে এগিয়ে এসে ঠেকানোর চেষ্টা করেন গোলরক্ষক। বল পেয়ে ফাঁকা জালে পাঠান পাভার্ড। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। বদলি নামা তোলিসোর দূরপাল্লার শট গোলপোস্টে লেগে ফিরে আসলে বায়ার্ন গোলবঞ্চিত হয়। একটু পর ডাবল সেভ করেন গোলরক্ষক। লেভান্ডোফস্কির বদলি নামা এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের শট ফেরানোর পর কিমিচের শটও ঠেকান তিনি।
এর আগে সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে আসে টাইগ্রেস। ক্লাব বিশ্বকাপে এটি বায়ার্নের দ্বিতীয় শিরোপা। ২০১৩ সালের জিতেছিল প্রথমবার।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পালমেইরাসকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিশরের আল আহলি। নির্ধারিত সময়ে স্কোরলাইন গোলশূন্য ড্র ছিল। সেমিফাইনালে আল আহলির বিপক্ষে জোড়া গোল করা লেভান্ডোফস্কি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত