
কক্সবাজারে পর্যটন শিল্পে সম্ভাবনাময় দর্শনীয় স্থান ‘শ্বেতপাহাড়’। চকরিয়ার মানিকপুর ইউনিয়নে মাতামুহুরী নদীর তীরঘেঁষে সাদা মাটির সু-উচ্চ এ পাহাড়টি এরইমধ্যে পর্যটকদের নজর কেড়েছে। শ্বেতপাহাড় পর্যটকদের হাতছানি দিচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
নাম তার শ্বেতপাহাড়। সাদা পাহাড়ের চূড়ায় সবুজ গাছগাছালি। পাশ ঘেঁষে মাতামুহুরী নদী আর আকাশ জুড়ে সাগর রঙের মেঘ।
কক্সবাজার শহর থেকে শ্বেতপাহাড়ের দূরত্ব সময়ের বিচারে গাড়ি-যাত্রায় ২ ঘণ্টা।জেলা প্রশাসক জানান নতুন এই পর্যটন স্পট হাতছানি দিচ্ছে পর্যটকদের।এদিকে, এরই মধ্যে উদ্বোধন করা হয়েছে ‘নিভৃত নিসর্গ পার্ক’ নামে নতুন একটি পর্যটনকেন্দ্র। নেয়া হয়েছে যাতায়াত সুবিধা বাড়ানোর উদ্যোগ। প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, এ অপরূপ সৌন্দর্যময় জায়গাটিকে পর্যটকদের আসার উপযোগী করা, পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন সে ব্যবস্থা আমরা করবো। সুরাজপুর-মানিকপুর স্পটটিও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, আমরা চাই এই সুরাজপুর-মানিকপুর পর্যটনকে বাংলাদেশ দেখবে। এখানে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে।দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে শত পর্যটন স্পট। পরিবেশ-প্রতিবেশের দিকে খেয়াল রেখে এগুলোর বিকাশে উদ্যোগ নেয়া জরুরি।
- ১জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ২সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৩বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৭গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৮জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৯ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ১০চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৭‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ১০ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন





পাঠকের মতামত