
স্বপ্নের মতো দেশ নিউজিল্যান্ড। ক্রিকেটের সুবাদ এই দেশটির নাম আমাদের কাছে বেশ পরিচিত। তবে অবাক করা বিষয় হচ্ছে, নিউজিল্যান্ডের নামেই আমাদের দেশের পার্বত্য অঞ্চলের একটি এলাকার নামকরণ করা হয়েছে!
পার্বত্য খাগড়াছড়ি থেকে দেড় কিলোমিটার দক্ষিণে পানখাইয়া পাড়ার পাশেই অবস্থিত ‘নিউজিল্যান্ড পাড়া’। যদিও এই পাড়ার নামকরণের পেছনে তেমন কোনো কারণ কারো জানা নেই। তবে অনেকের মুখেই প্রচলিত আছে, বেশ কয়েক বছর আগে এক পাহাড়ি ভদ্রলোক এই এলাকা দিয়ে হেঁটে যেতে যেতে বলেছিলেন, ঠিক যেন নিউজিল্যান্ডের মতো বাতাস। এরপর থেকেই নাকি এলাকার নাম হয়েছে নিউজিল্যান্ড পাড়া।
সড়কের দুইপাশে সবুজ ক্ষেত খামার, এটিই খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি। সবুজ শস্যক্ষেত আর তার পেছনের পাহাড়ের মিতালি এক অসাধারণ নান্দনিক সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে। পাহাড়ের কোলঘেঁষে নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে।
পানখাইয়া পাড়া থেকে বের হয়ে পেরাছড়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাটাই হলো নিউজিল্যান্ড সড়ক। এ সড়কের দু’পাশে আছে দিগন্ত জোড়া সবুজ ক্ষেত। পাহাড়ি এই স্থান এতোটাই সুন্দর যে, আপনি কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন মুহূর্তেই। এ কারণেই খাগড়াছড়ির এই স্থান পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিস্তৃত পাহাড়ি জুম ক্ষেত ও দূরে ছোট-বড় পাহাড়ের সারি দেখলেই মনপ্রাণ জুড়িয়ে যায়।
পানখাইয়া পাড়া আর পেরাছড়ার কিছু অংশ নিয়েই নিউজিল্যান্ড পাড়াটি গঠিত। দেখলে মনে হয় অস্ট্রেলিয়া মহাদেশের এক টুকরো নিউজিল্যান্ড খাগড়াছড়ি জেলাতে ঠাঁই নিয়েছে বাংলার বুকে। নিউজিল্যান্ড পাড়ায় গেলে শুধু পাহাড় আর সবুজ প্রকৃতিই নয়, আরও দেখবেন শুভ্র মেঘ, গোধূলির অস্তমিত লাল সূর্যের আভা। এ ছাড়াও পাহাড়ি জনপদের জীবনযাপনের পদ্ধতিও কাছ থেকেই দেখতে পারবেন।
এ ছাড়াও খাগড়াছড়ি শহরের পাশ দিয়ে সর্পিল এঁকে বেঁকে বয়ে যাওয়া চেঙ্গী নদীর লালচে ঘোলা পানি আপনাকে অবাক করবে। কর্ণফুলী নদীর সাথে মিলেমিশে একাকার হয়েছে চেঙ্গীর পানি। খাগড়াছড়ি ভ্রমণে গেলে পর্যটকরা ‘নিউজিল্যান্ড পাড়া’ থেকে ঘুরে আসতে ভুলেন না।
- ১দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ২পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ৩কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ৪জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৫মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত