
ফুল ফুটুক আর না ফুটুক ঋতুরাজ বসন্ত কিন্তু এসে গেছে। চারদিকে হাসছে হাজারো বাহারি ফুল।
এই ফুলের ঋতুকে স্বাগত জানাতে বাসন্তী রঙা শাড়ি-চুড়ি কেনা শেষ। এবার ভাবনা কি রান্না হবে, এই বিশেষ দিনে? বসন্ত বরণ হোক বাসন্তী পোলাও দিয়ে।
খুব সহজে তৈরি করা যায়। জেনে নিন রেসিপি:
উপকরণ
বাসমতি চাল এক কাপ
কাজু বাদাম আধা কাপ
কিশমিশ আধা কাপ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
আদা কুচি এক চা চামচ
চিনি এক টেবিল চামচ
তেজপাতা চারটি
দারুচিনি তিন টুকরা
এলাচ চারটি
লবঙ্গ ছয়টি
ঘি দুই চা চামচ
গরম মসলা গুঁড়া এক চা চামচ
লবণ পরিমাণমতো।
যেভাবে করবেন
চাল ধুয়ে ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পর পানি ঝরিয়ে নিন। এরপর আদা, লবণ, গরম মসলা গুঁড়া এবং হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে এক ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর চুলায় মিডিয়াম আঁচে একটি কড়াইয়ে দুই চা চামচ ঘি হালকা গরম করে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আস্ত তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ ও কাজু। এরপর এগুলোকে একটু হালকা করে ভেজে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আগে থেকে মসলা মাখানো চাল।
এবার সব উপকরণ ভালো করে ভেজে নিন। এর মধ্যে দিয়ে দিন দুই কাপ গরম পানি। এর মধ্যে দিয়ে দিন এক টেবিল চামচ চিনি। ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিয়ে অল্প আঁচে দমে রেখে পোলাও রান্না করে নিন।
চুলা থেকে নামিয়ে সুন্দর একটি পাত্রে নিয়ে ওপরে বাদাম-কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন মজাদার বাসন্তী পোলাও।
- ১আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ২মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৫মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত