
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা একটি নতুন টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞদের ধারণা এটি টুইটার ও মাস্টডনের মতো সামাজিক সাইটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।
মেটার একজন স্পোকপার্সন বিবিসিকে জানায়, ‘আমরা একটি স্বতন্ত্রধর্মী অ্যাপস নিয়ে কাজ করছি। যেখানে টেক্সভিত্তিক আপডেট শেয়ার করা যাবে’।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এতে ব্যবহারকারীদের নতুন এক ধরনের সুযোগ তৈরি হবে। যেখানে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের আপডেটগুলো আলাদা করে শেয়ার করতে পারবেন।
মূলত টুইটারও এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম। ফলে একই ধরণের অ্যাপ নিয়ে মেটা কাজ করার ঘোষণা দেওয়ায় দুই টেক জায়ান্টের মধ্যে এক প্রকার শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলেই ধারণা করছেন টেক বিশেষজ্ঞরা।
এদিকে কস্ট-কাটিংয়ের কারণে নানা ধরণের সমস্যায় রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার। মূলত এই সুযোগটিই নিতে যাচ্ছে মেটা।
মানিকন্ট্রোল এর প্রতিবেদন অনুসারে, নতুন অ্যাপসটির কোডনেম পি৯২। এটি ইনস্টাগ্রাম থেকেই লগইন করা যাবে। মেটা মূলত কমবয়সী ব্যবহারকারীদের টার্গেট করে নতুন অ্যাপটি আনতে চাইছে।
তবে এটি এখনও স্পষ্ট নয়, মেটা কবে থেকে নতুন অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করবে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত