প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৪:০১ পিএম

ফিলিস্তিনের অধিকৃত গাজায় পাঠানো দুই হাজার ডোজ করোনার টিকা ঢুকতে বাধা দিয়েছে ইসরাইল।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সোমবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। খবর ইয়েনি সাফাকের।

আন্তর্জাতিক নিয়ম-নীতিকে অবজ্ঞা করে ইসরাইল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দেয় ইসরাইলি বাহিনী।

আবরুদ্ধ গাজার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

ফিলিস্তিনে এ পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক হাজার ৯৩৬ জন।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...