
সম্পর্কে নানা টানাপোড়ন থাকবেই। কিন্তু একসঙ্গে থাকাটা যদি দমবন্ধ করা অনুভূতি দেয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। তবে কোনো সম্পর্কই একদিনে ওই জায়গায় পৌঁছায় না। কী কারণে সম্পর্কে ফাটল দেখা দিল তা ভেবে দেখা উচিত। এ ক্ষেত্রে সীমারেখার অনুপস্থিতিও অনেকাংশে দায়ী বলে মত বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কে পারস্পরিক নির্ভরতা, বিশ্বাসযোগ্যতা যেমন প্রয়োজন, তেমনই সীমারেখাও প্রয়োজন। এতে সম্পর্ক ভালো থাকে।
সম্পর্কে কোন জিনিসের গ্রহণযোগ্যতা রয়েছে, আর কোন জিনিসের নেই, তা নির্ধারণ করে সীমারেখা। একই সঙ্গে নিজের নিজের ব্যক্তিগত সীমাবদ্ধতা সম্পর্কেও জানা যায়।
সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা অত্যন্ত জরুরি। কিন্তু সময়, জায়গার নিরিখে সবসময় তাতে একমত নাও হতে পারেন কেউ কেউ। পার্কে বসে হয়ত কারও মনে হল একটু কাছাকাছি আসার। তার আগে অপর জনের মতামত জানাও জরুরি। তিনি স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারেন।
সময় নিয়েও সীমারেখা থাকা উচিত। সময় না দিলে কোনও সম্পর্কই টেকে না, বিশ্বাসযোগ্যতা তৈরি হয় না পরস্পরের প্রতি। আবার একসঙ্গে থাকাও যেমন জরুরি, তেমনি নিজের জন্য সময়ও জরুরি।
বর্তমান সময়ে অনেকেই সোশ্যাল মিডিয়ার উপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু বেশি আসক্ত হয়ে পড়লে, সঙ্গী নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। তবে এ ব্যাপারে বেশি দখলদারিও কাম্য নয়।
সম্পর্কে জড়ালে পরস্পরের সঙ্গে সব কথা শেয়ার করা হয়। কিন্তু কোন সময়ে কোন কথা বলা যায়, কতটা ভাগ করে নিতে চাইছেন সঙ্গীর কাছে, তাও বোঝা জরুরি।
কোনও কিছুর জন্য জোর করা উচিত নয়। বরং বিশ্বাসযোগ্যতা তৈরি হলে, আপনা থেকেই মনের কথা খুলে বলা যায়। আবার বড় ধাক্কার পর স্থির হতেও সময় লাগে। এ ব্যাপারে দুজনের সমঝোতা জরুরি।
- ১মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৫ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৯মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত