প্রকাশিত: জুলাই ২২, ২০২৩ ১০:৩৩ এএম

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, বিধবা-প্রতিবন্ধীদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলা শহরের বালিগ্রাম মাঝপাড়া হরতকিতলায় শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সামনে এসব খাদ্য সামগ্রী বস্ত্র বিতরণ করা হয়।

পরে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সদস্য মিজানুর রহমান মিঠুন মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দেশের চিত্র। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, দলের মধ্যে থেকেও অনেকেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা রকম চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন খাতে উন্নয়ন করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার কোন বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, জেলা আ.লীগের সদস্য শহিদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, কৃষকলীগের সাধারণ আব্দুস সামাদ বকুলসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শেয়ার

পাঠকের মতামত

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...