
অফসাইডে দুই ফিল্ডারের মাঝের ফাঁকা জায়গায় বল ঠেলে দিয়ে দৌড়ে দুই রান। এরপরই ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ফারজানা হক। যা ফরম্যাটটিতে বাংলাদেশের নারী ক্রিকেটেরও প্রথম সেঞ্চুরির রেকর্ড, ছেলেদের ক্রিকেটে প্রথম এমন কীর্তি গড়েছিলেন মেহরাব হোসেন অপি। এর আগে নারীদের ম্যাচ দেখতে লতা মন্ডল দর্শকদের মাঠে আসার আহবান জানিয়েছিলেন। সেই আহবানে সাড়া দিয়েই গ্যালারিতে উপস্থিত লাল-সবুজ পতাকাধারীরা, যার কৃতজ্ঞতা হিসেবে দারুণ এক ইনিংস উপহার দিলেন ফারজানা!
এর আগে শুরুটা দারুণভাবে করেছিলেন দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক। ফারজানার অনবদ্য সেঞ্চুরি এবং শামীমার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। শেষপর্যন্ত ফারজানা থেমেছেন ১০৭ রানে। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৬০ বলে এই ডান-হাতি ওপেনার ৬টি চারের বাউন্ডারি খেলেন।
ওয়ানডে সিরিজের শুরুটা বাংলাদেশ নারী দলের জন্য ছিল স্বপ্নের মতো। ফরম্যাটটিতে ভারতকে প্রথমবারের মতো হারায় তারা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় নিগার সুলতানা জ্যোতির দল আর লড়াই জমাতে পারেনি। ফলে বড় ব্যবধানেই হার মানতে হয় টাইগ্রেসদের। ১-১ সমতা নিয়ে তৃতীয় ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।
সেই সমীকরণ মাথায় নিয়েই আজ (শনিবার) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। কিছুটা চোট থাকায় এই ম্যাচে তার খেলা নিয়েও শঙ্কা ছিল। তবে সেসব ছাপিয়ে তিনিই নেতৃত্ব দিচ্ছেন স্বাগতিকদের।
- ১জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ২নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৩পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৪শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৫এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৮মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত