
ভোজন রসিক বাঙ্গালীর পাতে এবার যুক্ত হলো পুষ্টিমান সমৃদ্ধ মাছের পাউডার। মাছ ভাজা, মাছের মুড়িঘন্ট, ছোট মাছের চঢচরি সবই ছিল রসনা বিলাস বাঙ্গালীর নিত্য আহার। মাছকে পাউডার হিসেবে তৈরি করায় সমান ভাগে মাছ খেতে পারবে। এক সময় মাছের মাথা ও লেজ নিয়ে মনকষাকষি হলেও এখন আর তা হবে না।
সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একদল গবেষক তৈরি করেছেন উচ্চ পুষ্ঠিমান সমৃদ্ধ মাছের পাউডার। খাদ্য নিরাপত্তার সকল মানদন্ড বজায় রেখে পাউডারটি ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ল্যাবে তৈরি করা হয়েছে। পরবর্তিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বহুল ব্যবহৃত তরকারী যেমন- ডাল, আলু, কচু শাক, লাল শাক, বেগুন, সীম, লাউ, চাল কুমড়া, ফুল কপি, মুলা, কচুরমুখী, সীমের বিচি ও ভর্তা হিসেবে ফিশ পাউডার রান্না জনপ্রিয় হয়ে উঠেছে।
গত শুক্রবার ১৯ ফেব্রুয়ারি লক্ষীপুরের চরআলেকজান্ডারে দিন ব্যাপি মাঠ দিবস ও প্রযুক্তি প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুবিধাভোগী ৪০ টি পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অংশ গ্রহণ করেন।
নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম, প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর পরিচালক ড. মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাসুমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা, নোয়াখালী ও জনাব মেজবাহ উদ্দিন, মেয়র, রামগতি পৌরসভা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষনার সাফল্য অত্যন্ত প্রশংসনীয়।
তিনি উক্ত গবেষণা কার্যক্রমকে আরো বেগবান ও জনগনের কাছে পৌছে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি ফিস পাউডারের স্বাদের পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতায় কতটুকু ভুমিকা রাখবে সেটি নিয়েও গবেষণা করার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ড. মনিরুল ইসলাম বলেন, ফিশ পাউডার ব্যবহারের যে জনপ্রিয়তা আজকে আমরা লক্ষ্য করলাম তা আমাকে আশাবাদী করে তুলেছে। আগামী দিনে প্রজম্মের পুষ্টি চাহিদা রোধ ও উন্নত জাতি গঠনে মাছের তৈরি পুষ্টি পাউডার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
তিনি সবাইকে বলেন, ৪০ বছর পর্যন্ত গরু খাবেন তারপর গরু যা খায় তা খাবেন এবং সাথে ফিস পাউডার খাবেন।
বক্তারা মাছের পাউডারের স্বতঃস্ফুর্ত ব্যবহারের ভুয়সী প্রশংসা করেন।
সুবিধাভোগীদের এক জন কিশোরী সোনিয়া আক্তার বলেন, আগে মাছের মাথা ও লেজ কে খাবে তা নিয়ে মনকষাকষি হতো কিন্তু পাউডারের খাবার অন্য খাবার থেকে সুস্বাদু ও সকলে সমান ভাগ পায়।
আরেকজন কিশোরীর মা রিনা বেগম বলেন, মাছের পুষ্টি পাউডার দিয়া রান্না খাবার আমাদের নতুন নতুন আইটেম যুক্ত করার সুযোগ করে দিয়েছে।
গবেষক দলের সদস্য ড. শহীদ সরোয়ার ও শুভ ভৌমিক বলেন ফিশ পাউডার নিরাপদ পুষ্টি গুনে অন্যান্য মাছের থেকে অনেক উন্নত। বিশ্বাস করি এটি কিশোরী এবং অন্যান্য সুবিধা বঞ্চিতদের সংকট সময়ে উপকারে আসবে।
প্রকল্পের গবেষণা সহযোগী আবদুল আজিজ ও সাইদুজ্জামান সাব্বির জানান, আমরা অংশগ্রহণকারী পরিবারের সমূহের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি যা সত্যিই আশা ব্যঞ্জক।
প্রধান গবেষক ড. আবদুল্লাহ-আল মামুন ফিশ পাউডার স্থায়িত্বশীল ব্যবহারের আশাবাদী এবং সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহন প্রত্যাশা করেন। অনুষ্ঠানে ৪০ টি পরিবারের নারী ও কিশোরীরা ফিশ পাউডার দিয়া তৈরী বিভিন্ন ধরনের খাবার ও খাবার তৈরী প্রযুক্তি প্রদর্শন করেন।
বাংলাদেশের তিনটি অঞ্চলে লক্ষীপুরের চর আলেকজান্ডার, নোয়াখালীর সোনাইমুড়ি ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১২০ টি পরিবারের প্রায় ৬ শতাধিক সদস্যদের মধ্যে সাপ্তাহিক জনপ্রতি ৪০ গ্রাম হারে গত ১৬ সপ্তাহ ধরে এই পাউডার বিতরণ করা হয়।
নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে অংশগ্রহনকারীর গৃহের মহিলারা বিশেষ প্রনোদনা পেয়েছেন। গবেষণার প্রয়োজনে ২৪০ পরিবারের কিশোরী মেয়েদের রক্তের নমুনায় আয়রণ, জিংক, ভিটামিন-এ, ক্যালসিয়ামের উপস্থিতি নির্নয় করা হয়েছে এবং ১৮ সপ্তাহ পর আগামী মার্চে পুনঃনমুনায়ন করা হবে বলে সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন।
- ১আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৪গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৫পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৬ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৯দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ১০দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত