
টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব পিকনিক পার্কের ভেতরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। এ ঘটনায় ধর্ষণ চেষ্টা ও তার প্রেমিকে জঙ্গলে আটকে রেখে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মারধর করার অভিযোগে ইউসুফ (২৮) নামে এক যুবককে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
গত বুধবার দুপুর আড়াইটার দিকে ওই পার্কের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম ও উপজেলার নিকরাইলে ইউনিয়নের সারপলশিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ইউসুফ পেশায় অটোভ্যান চালক। সে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে। এদিকে, পার্কে ঘুরতে যাওয়া ওই দুইজনের প্রেমের সম্পর্ক রয়েছে। তারা দুজনেই স্কুল পড়ুয়া শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, প্রেমিকের সঙ্গে ওই স্কুলছাত্রী বঙ্গবন্ধু সেতু পূর্ব পিকনিক পার্কের ভেতরে দুপুরে ঘুরতে গিয়েছিল। একপর্যায়ে অটোভ্যান চালক ইউসুফ পার্কের ভেতরে প্রবেশ করে তার প্রেমিককে জঙ্গলের ভেতরে আটকে রেখে বেধড়ক মারপিট ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অটোভ্যান চালক বখাটে ইউসুফ।
এসময় স্কুল ছাত্রী ডাক-চিৎকার করলে পার্কের ভেতরে কাজে নিয়োজিত থাকা ও আশ-পাশে থাকা লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসে। এ বিষয়টি টের পেয়ে বখাটে ইউসুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন। পরে ইউসুফসহ তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) সফিকুল ইসলামক ও নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের ইউপি সদস্য নাজির উদ্দিকে একাধিকবার মোবাইলে ফোন কল করলে রিসিভ করেননি।
তবে, থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইউসুফসহ ওই দুজনকে থানায় নিয়ে আসা হয়। উভয়দের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসছে। এ ব্যাপারে স্কুলছাত্রী এখন পর্যন্ত কোনো ধরণের অভিযোগ করেনি।
- ১চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ২জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৩৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৪এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৫প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৬সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৭বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৮বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৯একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ১০ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা





পাঠকের মতামত