
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।
আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ একইদিনে রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
পরে বৃহস্পতিবারই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাতে মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এরইমধ্যে বিএনপি সিদ্ধান্ত জানায় তারা তাদের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে এবং তা হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
বিএনপির এ সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।
এরপর আজ সকালে আবারও মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগ নেতারা। পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।
তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। বৃহস্পতিবার যেহেতু পারমিশন পেয়েছিলাম না, এখানে (আগারগাঁও) করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।
বিপি/এএস
- ১সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ২বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৩জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৫কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৬সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ৭আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮ঢাকা ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
- ১০সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা





পাঠকের মতামত