প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩ ১১:১৬ এএম

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে ‘অত্যাচার ও নির্যাতনের’ প্রতিবাদে আাগমী ৩১ জুলাই সোমবার সারা দেশের সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যে তাণ্ডব চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলায় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। আমান উল্লাহ আমানের ওপরও হামলা চালানো হয়। এসব ঘটনা প্রমাণ করে ক্ষমতালোভী সরকারের হাতে দেশের কেউ নিরাপদ নয়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার ও দলীয় পেটুয়াবাহিনীর হামলার জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে দেশের মানুষের।’

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

বিরোধীদলীয় নেতা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর ...

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...