প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩ ৫:০১ পিএম

গাংনী উজেলার ধানখোলা গ্রামে অভিযান চালিয়ে জামায়াত ইসলামের ১০ কর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা করা। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি ককটেল ও বেশ কিছু জিহাদী বই ও লিফলেট।

আটককৃতরা হলেন-গাংনী উপজোর গোপাল নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন(৪৩),শিশিরপাড়া গ্রামের মৃত আকছাদ আলীর ছেলে আব্দুস সাত্তার(৬০),জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মাস্তফা(৪০),ব্রজপুর গ্রামের মৃত হাউসের ছেলে জাকারিয়া(৪০),বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে সোহেল রানা(৪০),শানঘাট গ্রামের মৃত তোয়াজ মন্ডলের ছেলে আকছেদ আলী(৬৫),ধনখোলা গ্রামের মৃত আশমত আলীর ছেলে জামাল হোসেন(৬৩), রইচ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান(৬০) রাজাপুর গ্রামের মৃত ওমর উল্লার ছেলে আব্দুল ওয়াদুদ(৫৫) এবং তেঁতুলবাড়িয়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম(৪৫)।

গাংনী থানার অফিসার উনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বিরোধী কার্যকলাপ ও নাশকতার পরিকল্পনায় বিভিন্ন গ্রাম থেকে জামায়াত ইসলামের লোকজন একত্রিত হয়ে ধানখোলা স্কুল মাঠে গোপন বৈঠক করছিল ।গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি ককটেল ও সাংগঠনিক জিহাদী বই এবং লিফলেট। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পরিকল্পনার মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...

মৃত ব্যক্তি ইউনিয়ন বিএনপির কমিটিতে, কুড়িগ্রামে সমালোচনার ঝড়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মৃত এক ব্যক্তির নাম ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ...

পাথরঘাটায় তরুণী নিখোঁজ

বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চর লাঠিমারা গ্রামের তাপস বৈরাগীর মেয়ে-এসএসসি ফল প্রত্যাশী অশ্রুকনা রাণী ...