
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যানের ষড়যন্ত্রে ইউপি মেম্বার আব্দুর রাজ্জাককে কুপিয়ে জখমের অভিযোগ উঠছে। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইউপি মেম্বার সাংবাদিকদের বলেন, উক্ত ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতী প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে আমাকে সভাপতি মনোনীত করা হয়। এ প্রকল্পে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া সভাপতি হতে না পারায় প্রকল্পের কাজ বাধার সৃষ্টি করেন এবং বিভিন্ন সময় চাঁদা দাবি করেন। এ ঘটনায় ৩ আগস্ট আদালতে চেয়ারম্যানকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলার পর থেকে আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো ইউপি চেয়ারম্যান। গত শুক্রবার বিকেলে তামাই গ্রামে এক আত্মীয়ের কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফেরার পথে চেয়ারম্যানের ষড়যন্ত্রে আমাকে কুপিয়ে জখম করা হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মেম্বার রাজ্জাকের ওপর হামলার ব্যাপারে কিছুই জানি না। আমি এমপি সাহেবের রাজনীতি করি এবং মেম্বার রাজ্জাক অন্য গ্রুপের রাজনীতি করেন। এরই জের ধরে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, এ ঘটনা শুনেছি।
তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
- ১‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ২জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৩গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ৫শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৬‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৭১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৮বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৯সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ১০জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা





পাঠকের মতামত