
কুড়িগ্রাম পৌর শহরের নামা ভেলা কোপা এলাকা থেকে মোঃ লিংকন হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক ওই এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে জমিতে লিংকনের মরদেহ অর্ধেক পানিতে অর্ধেক শুকনো স্থানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লোকজন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় অতিরিক্ত মাদক সেবন করার ফলে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় কাউন্সিল মোঃ জমশেদ আলী টুনকু জানান, নিহত লিংকন মাদকসেবন করতো। ধারনা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়েছে। তার মরদেহের পাশে মাদকের আলামত পাওয়া গেছে। তার পরিবারের অন্য কোন অভিযোগ নেই।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ আবু সাঈদ সরকার জানান, নিহতের মরদেহ অর্ধেক পানিতে আর অর্ধেক শুকনো স্থানে ছিল।
ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে হেঁটে যেতে পানিতে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।
- ১প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ২যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৩উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৪প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৫সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৬ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৭স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত