প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩ ১১:৪৩ এএম

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার পরিমাণ ছিল ১৩৭ মিলিমিটার। টানা বৃষ্টিপাতের ফলে নীচু এলাকার আমন ক্ষেত তলিয়ে গেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণীর মানুষ।

গত রবিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোফাখখারুল ইসলাম। তিনি আরও জানান,আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে। আগামী ১৬/১৭ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, জেলায় টানা বৃষ্টিপাতের ফলে ৩৩৫ হেক্টর জমির আমন ও ৫০ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তবে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, পানি নেমে গেলে ঠিক হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের প্রধান ৪টি নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বড় বন্যা না হলেও মাঝারি আকারে বন্যার শংকা আছে।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...