
সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট। এরকম সংবাদ সঠিক নয়, সার্ভার মেইনটেনেন্সের কারণেই এনআইডি সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।
সিস্টেম ম্যানেজার জানান, গত রাত থেকে সার্ভার মেইনটেইনেন্সের কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান। কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে। সরকারি ছুটি থাকলে আমরা সার্ভারের মেইনটেইনেন্সের কাজ করি।
এর আগে, সাইবার হামলার আশঙ্কায় গত সোমবার (১৪ আগস্ট) অফিস শেষে সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভাণ্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন বলে সংবাদ প্রকাশিত হয়।
বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়, ভোটকেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেও ঢুকতে পারেননি। পরে জানতে পেরেছেন ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকির কারণে নিরাপদ থাকার স্বার্থেই সেটি বন্ধ রাখা হয়েছে। এদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী। সরকার থেকে জানানো হয়েছিল সাইবার হামলা রোধে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিজেদেরকে ভারতের একটি হ্যাকারগোষ্ঠী দাবি করে হুমকিতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার আক্রমণের ঘোষণা দেওয়া হয়। গত ৩১ জুলাই আক্রমণের হুমকি দেয় হ্যাকারগোষ্ঠী। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ (সিআইআই) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিপি/এএস
- ১তিস্তায় বাড়ছে পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট
- ২যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৩ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৮সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৯গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ১০প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৭হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ





পাঠকের মতামত