
রংপুর সিটি করপোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাগ নিয়ন্ত্রণ ও মশক নিধনে এডাল্টিসাইড ও লার্ভিসাইড স্প্রে করণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হচ্ছে। বুধবার দুপুরে নগরীর মেডিকেল মোড়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
ডেঙ্গু পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সবাইকে সচেতনতার সঙ্গে পরিস্কার-পরি”ছন্নতায় গুরুত্ব বাড়ানোর আহবান জানিয়ে মেয়র মোস্তাফিজার রহমান বলেন, নগরীতে মশক নিধনে স্প্রে করণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাগ ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। নগরবাসীকে সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি বলেন, মশার উৎপত্তিস্থল ড্রেন, নালা, জলাশয় ও ক্যানেলে এডাল্টিসাইড ও লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। এখন ক্রাশ প্রোগ্রাম হিসেবে এটি শুরু হয়েছে।
কিন্তু এর আগেও আমরা এ ধরনের কার্যক্রম করেছি। রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নগরীর ময়লা-আবর্জনা পরিষ্কার ও অপসারণ করা হচ্ছে। ইতোমধ্যে নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়েছে। সবার সহযোগিতা ও সচেতনতা ছাড়া আমাদের একার পক্ষে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, মোঃকামরুজ্জামান ইবনে তাজ, কীট তথ্যবিদ ডা. হারুন অর রশিদ প্রমুখ। এসময় সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা, প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, আমিনুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল প্রধান মিজানুর রহমান মিজু, হাসান রাহি ও মাসুদ হাসান সরকারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ক্রাশ প্রোগ্রামের প্রথম দিনে নগরীর মেডিকেল মোড় হতে মর্ডান মোড় পর্যন্ত ১৫টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক, আশপাশের ঝোপঝাড় ও জঙ্গল কর্তন, ময়লা-আবর্জনা অপসারণসহ নালা, খাল ও ক্যানেল পরিস্কার করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও মশক নিধনে মশার উৎপত্তিস্থল ড্রেন, নালা, জলাশয়, ক্যানেলে এডাল্টিসাইড ও লার্ভিসাইড স্প্রে ছিটানো হবে।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত