প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ ৮:০৭ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫ টি পূজা মন্ডপে ২ লক্ষ ১২ হাজার ৬৬২ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

গতকাল প্রয়োজনীয় প্রয়োজনীয় বিফ্রিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে আজ ২০ অক্টোবর থেকে সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে মোতায়েন করা হয়।

শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ৭ হাজার ৭৯৬টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ ধরনের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া ১১ হাজার ৫৯৯ টি গুরুত্তপূর্ণ ও ১৩ হাজার ৪৫০ টি সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এছাড়াও ৬৪ টি জেলায় যেকোন আপদকালীন মোতায়েনের জন্য রেঞ্জাধীন ব্যাটালিয়নসমূহে ৬৪ টি কুইক রেসপন্স টিম ( QRT) প্রস্তুত রাখা হয়েছে।
যে কোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের 01777794483 ও 01777794484 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...