
ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে ভুগছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অতীতে নির্বাচন ভালো হয়নি, এবারে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এখনো কিছু বলা যাচ্ছে না পরিবেশ কেমন থাকে। বুধবার দুপুরে নগরীর বুড়িরহাট রোডে গণসংযোগ শেষে সাংবাদিকদের জিএম কাদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, দলের যেসব প্রার্থী প্রত্যাহার করছেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আমাদের কাউকে কিছু না জানিয়ে কয়েকজন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্ন মিডিয়ায় ঘোষণা দিয়েছেন। এটা দলের শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দিলেও আমাদের কিছু প্রার্থীর নির্বাচন করার সক্ষমতা নেই। তাই হয়তো কেউ কেউ প্রত্যাহার করছেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বেশিরভাগ প্রার্থী নির্বাচন থেকে সরে গেলে দলের জন্য চাপ সৃষ্টি হবে। এমন হলে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে দলের জিএম কাদের বলেন, আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করছি। আমরা নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারের প্রেক্ষিতে এই নির্বাচনে অংশ নিয়েছি। তবে ইতোমধ্যে কিছু কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটছে।
তিনি বলেন, আমাদের ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে ভুগছেন। তাদের আশঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো না। ব্যতিক্রম কিছু ঘটলে পরবর্তীতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত।
এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাফিউর রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা জাতীয় মহিলা পার্টির সম্পাদিকা নাহিদ ইয়াসমিন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ মাসুদ নবী মুন্না প্রমুখ।
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৩রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত