
ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে চার কোটি টাকা মূল্যের ৪০ স্বর্ণবারসহ রিমন হোসেন (২০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
৫৮ বিজিবি অধিনায়কর মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার রিমন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
৫৮ বিজিবি অধিনায়কর মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, চোরাকারবারিরা মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে গমন করবে। এই খবরের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮টায় সীমান্ত পিলার ৫২/১৮-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহিদুল মন্ডলের বাঁশবাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে এ্যাম্বুশ নিয়ে বসে থাকে বিজিবি সদস্যরা। এরপর তারা দেখতে পান ২ জন চোরাকারবারি পায়ে হেঁটে সীমান্তের দিকে যাচ্ছে। বিজিবির অভিযানিক দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য বস্তু ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করে। চোরাকারবারিদের মধ্যে ১ জন ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর চোরাকারবারি রিমনকে আটক করতে সমর্থ হয় বিজিবি।
তিনি আরও বলেন, চোরাকারবারিদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভিতরে খাকি রঙয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম (৪০টি স্বর্ণের বার) জব্দ করে। জব্দ করা স্বর্ণের বারের মূল্য ৪,০৫,৯৯,৪৭১/-(চার কোটি পাঁচ লাখ নিরানব্বই হাজার চারশত একাত্তর) টাকা। পরবর্তীতে গ্রেফতার আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত