জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক ...

মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনকে বদলি করে মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
একইসঙ্গে এই কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি

পাঠকের মতামত