প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪ ৭:৪৩ পিএম , আপডেট: এপ্রিল ৯, ২০২৪ ৮:২৯ পিএম

এবার পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো প্রথম প্রজন্মের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ন্যাশনাল ব্যাংক।

ইউসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে ২ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ইসি চেয়ারম্যানরা বৈঠকে মিলিত হন। ঈদুল ফিতরের পরে ব্যাংক দুইটি আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এর আগে একীভূতকরণ ইস্যুতে ইউসিবি এবং এনবিএল’র ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল। অপরদিকে ইউসিবির আর্থিক ভিত্তি সবল। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংক একীভূতকরণের নীতিমালা জারি করেছে, যেখানে স্বেচ্ছায় এবং বাধ্যতামূলক-দুইভাবে দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ হওয়ার বিস্তারিত দিক-নির্দেশনা রয়েছে।

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...