প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ ১০:২৯ পিএম

ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ও শুক্রবার (১৯ এপ্রিল) এ দুই দিন সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিকভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি অবহিত করেছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার (তামাবিল স্থল শুল্ক স্টেশন) আসাদ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতীয় ইমিগ্রেশন থেকে এক চিঠিতে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। মূলত; ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকলে আমদানি-রপ্তানিও বন্ধ থাকে। ভারতের লোকসভা নির্বাচনের জন্য এ দু’দিন সব স্থলবন্ধরটি দিয়ে কার্যক্রম বন্ধ থাকবে। এরপর অটোমেটিক্যালি আবার স্বাভাবিক হবে।

জানা গেছে, ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭টি ধাপে অনুষ্ঠিত হবে। তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের দুটি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যে কারণে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...