প্রকাশিত: মার্চ ১, ২০২১ ৫:৩০ পিএম , আপডেট: মার্চ ১, ২০২১ ৫:৪৮ পিএম

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। একাধিক সূত্রে এ খবর জানিয়েছে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম।

সোমবার সকাল থেকে বার্সেলোনায় খবর চাউড় হয়, কাতালান পুলিশ বাহিনী মোসোস ডে এসকোয়াড্রা ক্লাবের অফিসে অভিযান চালিয়েছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

‘বার্সাগেট’ কেলেঙ্কারির অভিযোগে আরও গ্রেপ্তার করা হয়েছে বার্তোমেউর বোর্ডের প্রধান নির্বাহী অস্কার গ্রাউ ও তার ডানহাত জাউমে মাসফেরারকে।

গত বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সের দাবি করেছিল, দলের খেলোয়াড়দের মর্যাদাহানি করতে আইথ্রি নামে একটি কোম্পানিকে ভাড়া করেছিলেন বার্তোমেউ। ওই প্রতিষ্ঠানটির কাজ ছিল ক্লাবের ভেতরে ও বাইরে তার প্রতিদ্বন্দ্বীদের নামে মিডিয়ায় কুৎসা রটানো। মেসি-পিকেসহ সাবেক ফুটবলার জাভি ও কোচ পেপ গার্দিওলার বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করতো আইথ্রি। এই অভিযোগ ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়।

ওই অভিযোগকে পরে ভিত্তিহীন বলে দাবি করেছিল বার্তোমেউ ও তার বোর্ড। তারা প্রতিক্রিয়ায় জানিয়েছিল, প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের সম্পর্ক থাকলেও কাউকে মর্যাদাহানি করতে কোনও অর্থ দেয় না কিংবা বিরোধী প্রচারণায় উৎসাহিত করে না। সংবাদমাধ্যমে তোলা অভিযোগ প্রমাণের দাবিও জানায় তারা।

গত বছর দলের পারফরম্যান্স ও মেসির দলবদলের নাটকীয়তাসহ নানা চাপে অক্টোবরের শেষ দিকে পুরো বোর্ডকে নিয়ে পদত্যাগ করেন বার্তোমেউ।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...