
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি থেকে পৌনে এক কোটি টাকা মূল্যের ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চিনি আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১৩ মে) রাতে চিনিগুলো উদ্ধার করে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় রহুল আমিন নামের এক চিনি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি। তিনি ওই গ্রামের শের আলীর ছেলে।
পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১ হাজার ২৯২ বস্তা চিনি উদ্ধার করা হয়। পরে সেখান থেকে চিনি গুলো উদ্ধার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের টেক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকৃত চিনির ব্যাপারে পুলিশের কাছে তথ্য আসায় পুলিশ অভিযান চালায়। এসময় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে এর সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) আরাফাতুল ইসলাম, গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআরএস
- ১মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ২মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৩গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৪আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৫স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৬সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৭চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৮জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৯৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত