
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লির কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আর আমি নিজে দেব আপ প্রার্থীকে। সোমবার (২০ মে) রাজধানী দিল্লিতে এক সমাবেশে জেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থীদের সমর্থন দিয়ে এমন মন্তব্য করেন তিনি। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
রাহুল বলেন, কংগ্রেসের বোতাম টিপে ভোট দেবেন কেজরিওয়াল। আর আমি আপ প্রার্থীর বোতাম টিপে দেবো। পাশাপাশি দিল্লির সাতটি আসনে জয় নিশ্চিত করতে আপ ও কংগ্রেস কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে দিল্লিতে ভোটগ্রহণ হবে। রাজধানীতে আসন নিয়ে সমঝোতা করেছে আপ-কংগ্রেস। দিল্লির সাতটি কেন্দ্রের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছে রাহুলের দল। আর বাকি চার কেন্দ্রে প্রার্থী দিয়েছেন কেজরিওয়াল।
বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল বলেন, ভারতের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করতে প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে রাজি আমি। তার সঙ্গে যখন, যেখানে খুশি তর্ক করতে প্রস্তুত। কিন্তু আমি নিশ্চিত উনি আসবেন না।
কংগ্রেস নেতা বলেন, প্রধানমন্ত্রী যদি কোনও দিন আমার সঙ্গে বিতর্ক সভায় যোগ দিতে রাজি হন, তাহলে তাকে পুঁজিবাদ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং কৃষকদের সমস্যা নিয়ে প্রশ্ন করবো আমি।
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, মোদি মাত্র ২০-২৫ জনের জন্য কাজ করেছেন। আমি চাঁদনি চকের ছোট ব্যবসায়ীদের কাছে জানতে চাই, আপনাদের জন্য কী করেছেন উনি? জিএসটি, নোটবন্দি এবং অন্যান্য কর ছোট ব্যবসাগুলোকে প্রভাবিত করেছে। অন্যদিকে, আদানি ও আম্বানির কোটি কোটি রুপি মাফ করা হয়েছে।
- ১ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ২প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ৩ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৬জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৭১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৮নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৯বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ১০পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৫জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৬সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৭হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম





পাঠকের মতামত