
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আছাদুল ইসলাম।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (০২) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়। আদেশ দেওয়ার পরেই ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দন্ডাদেশ প্রাপ্ত প্রফুল্ল কুমার মন্ডল চরবানিয়ারি এলাকার মৃত আদিত্য মন্ডলের ছেলে।
চিতলমারী উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বরালের পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে বাজে কথা বলায় এই সাজা দেওয়া হয়।
উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোন সমস্যা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রফুল্ল কুমার মন্ডল নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও কোথাও কোন সমস্যা পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- ১বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ২স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৩আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৪নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৫দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৬রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৭স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৮শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ১০গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত