
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আছাদুল ইসলাম।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (০২) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়। আদেশ দেওয়ার পরেই ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দন্ডাদেশ প্রাপ্ত প্রফুল্ল কুমার মন্ডল চরবানিয়ারি এলাকার মৃত আদিত্য মন্ডলের ছেলে।
চিতলমারী উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বরালের পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে বাজে কথা বলায় এই সাজা দেওয়া হয়।
উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোন সমস্যা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রফুল্ল কুমার মন্ডল নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও কোথাও কোন সমস্যা পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- ১শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ১০ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত