সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে। সেটা জারি হলেই তাকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে।
বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে ‘বাধ্য’ নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ান দেশটি বলছে, আইসিসি বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তার করবে তারা। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এই ঘোষণা দিলো তারা।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, দ্য হেগ ট্রাইব্যুনাল নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং তারা নরওয়েতে এলে তাদের গ্রেপ্তার করা হবে।
নরওয়ের এক অনলাইন সংবাদমাধ্যম বলেছে, নেতানিয়াহু নরওয়ে সফরে এলে তাকে (গ্রেপ্তার করে) প্রত্যর্পণ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পণের ঝুঁকি রয়েছে। বার্থ এইডে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত কিনা তা আইসিসি বিচারকদের প্যানেল বিবেচনা করবে। তবে কোনও ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে বাধ্যবাধকতা অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তর করবে নরওয়ে। আমরা আশা করি, আইসিসির সব রাষ্ট্রীয় দল একই কাজ করবে।
গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে আইসিসিতে। আদালতটির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের (করিম খান) দপ্তর থেকে এই আবেদন করা হয়েছে। এছাড়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের অন্য দুই নেতার বিরুদ্ধেও ওয়ারেন্ট জারির আবেদন করেছেন তিনি।
এখন হামাস ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল। মূলত করিম খানের অফিসের উপস্থাপিত প্রমাণগুলো মূল্যায়ন করবেন তারা। পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাতে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এখন পর্যন্ত ৩৫ হাজার ৬০০ জনের বেশি নিহত এবং প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন।
- ১মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ৪সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা





পাঠকের মতামত