
আন্তর্জাতিক বাজারে গমের দাম বৃদ্ধি পেয়েছে। সোমবার (৩ জুন) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দর বেড়েছে ১ শতাংশের বেশি। এর আগে টানা ৩ কার্যদিবসে খাদ্যশস্যটির মূল্য হ্রাস পেয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিশ্ববাজারে গমের সরবরাহ কমতে পারে। এই আশঙ্কায় খাদ্যপণ্যটির দাম ঊধ্র্বমুখী হয়েছে। গত সপ্তাহে যা বিগত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল।
এরপরই গমের দর কমছিল। তবে আবার ভোগ্যপণ্যটির বৈশ্বিক বাজার ঘুরে দাঁড়ালো। আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৬ ডলার ৮৬ সেন্টে। গত মঙ্গলবার যা ছিল ৭ ডলার ২০ সেন্টে। পরে তা কমে এই পর্যায়ে এসেছে।
সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ গম উৎপাদক রাশিয়ায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। দেশটির কৃষিজ পণ্য উৎপাদন অঞ্চল দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে শুষ্ক তুষার ঝরছে।
তিনি বলেন, এখন কৃষ্ণসাগরেও বিরুপ আবহাওয়া বিদ্যমান। ফলে রাশিয়া থেকে গমের রপ্তানি ব্যাহত হতে পারে। অধিকন্তু প্রতিকূল আবহাওয়ায় দেশটিতে খাদ্যশস্যটির উৎপাদন কমেছে। যে কারণে বৈশ্বিক বাজারে সরবরাহ কমার শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই উচ্চ মূল্যে তা কিনতে হচ্ছে।
- ১দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ২দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
- ৩মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ৪বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ৫আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ৬সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৯শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত