
কোটি কোটি গ্রাহক সার্ফিং-এর জন্য ক্রোম ব্যবহার করে থাকেন। অনেক সময়েই খেয়াল করে থাকবেন, যখন ক্রোম দিয়ে আপনি কোনো সাইটে প্রবেশ করেন তখন স্বয়ংক্রিয়ভাবে এক বা একাধিক নোটিফিকেশন বার্তা দেখা যায়। এটা বেশ বিরক্তিকর। বিশেষ করে কোনো ওয়েবসাইটে নিবন্ধন করা থাকলে এটি বেশি দেখা যায়। ফলে গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যাঘাত ঘটে।
এক্ষেত্রে ক্রোম ব্রাউজারের সেটিংস পরিবর্তন করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে চলুন ক্রোম ব্রাউজারে নোটিফিকেশন আসা বন্ধের পদ্ধতি জেনে নেওয়া যাক:
১. নোটিফিকেশন আসা বন্ধের জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে।
২. তারপর ওপরের ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস অপশন নির্বাচন করতে হবে।
৩. এরপর পরের পৃষ্ঠার বাম দিকের অপশন থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ নির্বাচন করতে হবে।
৪. এবার ডান দিকে থাকা ‘সাইট সেটিংস’ অপশন নির্বাচন করে ‘পারমিশন’–এর নিচে থাকা নোটিফিকেশন বাটনটিতে ক্লিক করতে হবে।
৫. তারপর প্রদর্শিত অপশন থেকে ‘ডোন্ট অ্যালাউ সাইটস টু সেন্ড নোটিফিকেশন’ অপশন নির্বাচন করলেই নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে।
স্মার্টফোনে নোটিফিকেশন আসা বন্ধের জন্য ক্রোম ব্রাউজারের ‘সেটিংস’ অপশনে প্রবেশ করে ‘সাইট সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘নোটিফিকেশন’ অপশনে ক্লিক করলে পরের পৃষ্ঠায় নোটিফিকেশনের পাশে একটি টগল দেখা যাবে। টগলটি বন্ধ করলেই কোনো ওয়েবসাইটের নোটিফিকেশন দেখাবে না ক্রোম ব্রাউজার।
এএন
- ১একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ২হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৩শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৭অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত